ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁয়ে ইউনিয়নবাসীর সেবায় কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 March, 2026, 2:47 PM

সোনারগাঁয়ে ইউনিয়নবাসীর সেবায় কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন

সোনারগাঁয়ে ইউনিয়নবাসীর সেবায় কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও আনিরা মোবাইল ফ্যাক্টরির স্বত্বাধিকারী হাজী আশরাফ উদ্দিন ইউনিয়নবাসীর সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার জন্য নয়, বরং এলাকার মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিন্নিপাড়া এলাকায় আনিরা মোবাইল ফ্যাক্টরির ভেতরে প্রায় সহস্রাধিক স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি।

ইফতার আয়োজনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে।

এসময় চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন বলেন, মোগরাপাড়া ইউনিয়নবাসীর সেবা করার প্রত্যয় নিয়েই আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। কোনো ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। আলহামদুলিল্লাহ, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সবসময় ভদ্র ও সৎভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা ভূমিদস্যু নই—আমি আপনাদেরই একজন। আপনাদের সেবা করার ইচ্ছা নিয়েই এই পথচলা।

তিনি আরও বলেন, নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের সবাইকেই আমি স্বাগত জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণই তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করবেন—এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। আপনাদের উপস্থিতি আমার জন্য সত্যিই অনেক বড় সৌভাগ্যের বিষয়।

শেষে তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, আপনাদের কাছে আমার একটাই আবেদন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন আমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মোগরাপাড়া ইউনিয়নবাসীর সেবা করার তৌফিক দান করেন।

ইফতার মাহফিলে উপস্থিত স্থানীয়রা হাজী আশরাফ উদ্দিনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status