|
আলফাডাঙ্গায় আমেরিকা প্রবাসী পরিবারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় আমেরিকা প্রবাসী পরিবারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ মানবিক এই উদ্যোগ গ্রহণ করেছেন আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সোলায়মান আহমেদের পরিবার। আমেরিকা প্রবাসী তাঁর পুত্র মারুফ আহমেদ ও পুত্রবধূ জিয়ান মারুফের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র নারী-পুরুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে অসহায় মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়, যাতে তারা ঈদের আনন্দে অংশ নিতে পারেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার পাঁচটি মাদ্রাসা ও এতিমখানায় নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলফাডাঙ্গা সেকেন্দার আলী মাদ্রাসা ও এতিমখানা, মিঠাপুর গোরস্থান মাদ্রাসা ও এতিমখানা, বাঁকাইল মাদ্রাসা ও এতিমখানা, ইছাপাশা মাদ্রাসা ও এতিমখানা এবং জাটিগ্রাম পূর্বপাড়া মাদ্রাসা ও এতিমখানা। সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানার কর্তৃপক্ষ এই সহায়তার জন্য আমেরিকা প্রবাসী সোলায়মান আহমেদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উপকারভোগীরা জানান, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা খুবই আনন্দিত ও উপকৃত হয়েছেন। উদ্যোক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। এ বিষয়ে সোলায়মান আহমেদ জানান, ঈদুল ফিতরের দিন পর্যন্ত পর্যায়ক্রমে শাড়ি ও লুঙ্গি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোলাইমান আহমেদ এর ছোট ভাই ওমর আলী, ভাতিজা ফিরোজ আহমেদ ডাবলু, আরিফুজ্জামান বাচ্চু সহ স্থানীয় ব্যক্তিবর্গ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুড়িগ্রামে বাণিজ্য মেলা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে কবরস্থানের ওপর বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
