ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
রুমায় সড়কের সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর (জেএসএস) গোলাগুলি,নিহত ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 24 February, 2026, 11:13 AM

রুমায় সড়কের সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর (জেএসএস) গোলাগুলি,নিহত ১

রুমায় সড়কের সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর (জেএসএস) গোলাগুলি,নিহত ১

বান্দরবান হয়ে রুমা উপজেলা যাওয়ার সড়কের স সেনাবাবাহিনীর সঙ্গে সশস্ত্র সংগঠন জেএসএস এর গোলাগুলির ঘটনা ঘটেছে। 

গত-২৩ ফেব্রুয়ারী রোজ সোমবার বিকেল সাড়ে-৪ টার দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার সলংগ্নে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার রাতে এক বিবৃতিতে জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেল-সারে-৪ টার দিকে মুরুং বাজার এলাকায় জেএসএস (মূল)-এর একটি সশস্ত্র দলের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সেনাসদস্যরা দলটিকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় শনাক্ত করেন। এ সময় সশস্ত্র সদস্যরা পালানোর চেষ্টা করে এবং সেনাবাহিনীর টহল দলের ওপর গুলিবর্ষণ করে। জবাবে সেনাসদস্যরা পাল্টা গুলি চালিয়ে তাদের ধাওয়া দেন।

বিবৃতিতে আরও বলা হয়,ধাওয়া খেয়ে সশস্ত্র সদস্যরা প্রথমে একটি বিদ্যালয়ের কক্ষে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। পরে সেখান থেকে তারা পালিয়ে যায়। অভিযান শেষে সেনা টহল দল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামের এক জেএসএস (মূল) সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্র ও গোলাবারুদসহ উদ্ধার করে। তাকে পুলিশের সহায়তায় দ্রুত বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযানস্থল থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), এসএমজির ১শত-৪৩ রাউন্ড গুলি, পিস্তলের ১৪ রাউন্ড গুলি, অন্যান্য অস্ত্রের পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে আইএসপিআর জানায়।

রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা জানান,বিকেল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলে।

রুমা জোনের জোন কমান্ডার বলেন পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ও রুমা জোনের বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলো বিরুদ্ধে কঠোর অভিযান অব্যহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status