|
বিয়ের আগে আলোচনায় রাশমিকার সাবেক প্রেমিকের মন্তব্য
নতুন সময় ডেস্ক
|
![]() বিয়ের আগে আলোচনায় রাশমিকার সাবেক প্রেমিকের মন্তব্য ২০২৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা প্রসঙ্গে রক্ষিত শেঠি বলেছিলেন, আমাদের মধ্যে আজও যোগাযোগ রয়েছে। বিনোদন জগতে রাশমিকার অনেক বড় স্বপ্ন রয়েছে এবং সে সেই স্বপ্নের পেছনেই ছুটছে। স্বপ্নপূরণ করাই তার একমাত্র লক্ষ্য। আমাদের উচিত তাকে সমর্থন করা। বিচ্ছেদের পর রাশমিকা নীরব থাকলেও রক্ষিতের এই ইতিবাচক মন্তব্যটি বর্তমান বিয়ের আবহে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা হচ্ছে। ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার সেটে রাশমিকা ও রক্ষিতের পরিচয় হয়। এটিই ছিল রাশমিকার প্রথম সিনেমা। শুটিং চলাকালীন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০১৭ সালে তারা বাগদান সম্পন্ন করেন। তবে এক বছরের মাথায় ২০১৮ সালে সেই সম্পর্কে ইতি টানেন এই জুটি। মূলত ক্যারিয়ারের প্রতি রাশমিকার অতি মনোনিবেশ এবং ব্যক্তিগত মতপার্থক্যের কারণেই এই বিচ্ছেদ বলে সেই সময় গুঞ্জন উঠেছিল। এদিকে জীবনের নতুন অধ্যায় শুরু করতে একদম প্রস্তুত বিজয়-রাশমিকা জুটি। ভক্তরা ভালোবেসে তাদের নাম দিয়েছেন ‘বিরোশ’। সোমবার সকালে এই হবু দম্পতিকে একই রঙের পোশাকে বিমানবন্দরে দেখা গেছে। জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতার জন্য তারা বর্তমানে রাজস্থানের উদয়পুরে অবস্থান করছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
