ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
​কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 23 February, 2026, 8:48 PM

​কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার

​কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। পুলিশ জানায়, ভুক্তভোগী এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রাখেন নোবেল। ওই সময় ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও তৈরির জন্য তাকে জোরপূর্বক চাপ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী গত বছরের ১৩ আগস্ট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটির অধিকতর তদন্তের জন্য আদালত পিবিআইকে দায়িত্ব দেয়। পরে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই দিনই আদালত মাইনুল আহসান নোবেলসহ চারজনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ডেমরা থানার অপারেশন অফিসার মো. মুরাদ জানান, আদালত থেকে পরোয়ানা পাওয়ার পর ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status