|
মার্কিন মডেলের প্রেমে অনন্যা পাণ্ডে
নতুন সময় ডেস্ক
|
![]() মার্কিন মডেলের প্রেমে অনন্যা পাণ্ডে শোনা যাচ্ছে, বলিউড ছেড়ে এবার মার্কিন এক মডেলের প্রেম মজেছেন এই বলিউড তারকা। আগেও বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান এবং অভিনেতা সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। হাওয়ায় ভেসেছে কার্তিক আরিয়ানসহ আরও দু’একজন তারকার সঙ্গে সম্পর্কের কথা। কিন্তু এবার আর সম্পর্কটা বলিউড বাসিন্দাদের কারও সঙ্গে গড়ে উঠেছে। মনের সংযোগ তৈরি হয়েছে সুদূর আমেরিকা মহাদেশের যুক্তরাষ্ট্রে বসবাসকারী ওয়াকার ব্লাঙ্কার সঙ্গে। সংবাদ প্রতিদিনসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, প্রায় দুই বছর আগে ২০২৪ সালে ওয়াকার ব্লাঙ্কার সঙ্গে অনন্যার পরিচয়। কোনো কাজের সূত্র ধরে নয়, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্তর প্রাক্-বিবাহ অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন তারা। সেই সুবাদে প্রথম দেখা, টুকরো কিছু কথার মধ্যে দিয়ে সখ্য গড়ে উঠেছিল ব্লাঙ্কা ও অনন্যার। কবে থেকে সেই পরিচয় গাঢ় হয়েছে, সম্পর্কে জালে বাঁধা পড়েছেন দুজন–তা কেউ ঠিকভাবে জানেন না। তবু দুই দেশের এই দুই তারকাকে ঘিরে প্রেমে গুজব রটতে সময় লাগেনি। এই সেই গুজব-গুঞ্জন আরও জোরালো হয়ে উঠছে, ব্লাঙ্কার জন্মদিনে অনন্যার আদুরে পোস্টকে কেন্দ্র করে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ব্লাঙ্কার একটি ছবি পোস্ট করে অনন্যা লিখেছেন–‘হ্যাপি বার্থ ডে ওয়াকি। অন্য আরও একটি পোস্টে অনন্যা একটি কেকের ছবি পোস্ট করে লেখেন, ‘আমার মনে হয় এই কেকটা সেরা।’ ব্যস, নেট দুনিয়ায় তা চোখ এড়ায়নি কারও। এমন আদুরে ভঙ্গিমায় অভিনেত্রীর পোস্ট দেখে অনেকেই মনে করছেন সত্যিই মার্কিন মডেলে মন মজেছে অনন্যার। শুধু অনন্যা একা নন, একইভাবে অনন্যাকেও আদুরে পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ব্লাঙ্কা নিজেও। এরপর থেকেই তাঁদের নিয়ে বিনোদন দুনিয়ায় নানা চর্চা। যদিও এই প্রেমের গুঞ্জনে সিলমোহর দেননি অনন্যা ও ওয়াকার ব্লাঙ্কা কেউই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
