|
‘ট্রাম্পের প্রস্তাবে রাজি হবে না ইরান’, যুদ্ধ অনিবার্য?
নতুন সময় ডেস্ক
|
![]() ‘ট্রাম্পের প্রস্তাবে রাজি হবে না ইরান’, যুদ্ধ অনিবার্য? আরেক কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিয়স তাদের প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার ট্রাম্পকে জানান যে ইতিহাস বলছে তেহরানের সঙ্গে একটি ভালো চুক্তিতে পৌঁছানো কঠিন। এর আগে সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ট্রাম্পকে একই কথা বলেছেন। তিনি ট্রাম্পকে জানান, ইরানের সঙ্গে ভালো একটি চুক্তি সম্পন্ন করা অসম্ভব। বেনিয়ামিন দাবি করেন, যদি চুক্তি হয়েও যায় ইরান এই চুক্তি মেনে চলবে না। এদিকে ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়েই যাচ্ছেন যে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে চুক্তি না করলে ইরানে হামলা অনিবার্য। ![]() ‘ট্রাম্পের প্রস্তাবে রাজি হবে না ইরান’, যুদ্ধ অনিবার্য? পরিকল্পনার সংবেদনশীলতার কারণে ওই দুই কর্মকর্তা নাম প্রকাশ করেনি। এ ছাড়া এতে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান কূটনীতির জন্য ঝুঁকি তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে ইরান: আরাঘচিযুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে ইরান: আরাঘচি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনীতি পুনরুজ্জীবিত করতে গত সপ্তাহে ওমানে মার্কিন ও ইরানি কূটনীতিকরা আলোচনা করেছেন। মার্কিন কর্মকর্তারা শুক্রবার বলেছেন, পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী ছাড়াও হাজার হাজার সেনা পাঠাচ্ছে। এ ছাড়া যুদ্ধবিমান, গাইডেড-মিসাইল ডেসট্রয়ার এবং অন্যান্য যুদ্ধাস্ত্র পাঠানো হচ্ছে। ইরানে সম্ভাব্য মার্কিন অভিযানের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, তেহরানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সব অপশন হাতে আছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
