|
নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপি একটিতে এনসিপি প্রার্থী বিজয়ী
নতুন সময় প্রতিনিধি
|
![]() নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপি একটিতে এনসিপি প্রার্থী বিজয়ী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আনোয়ার হোসেন মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ ইমদাদুল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ১৩৭ ভোট। নারায়ণগঞ্জ-২ ধানের শীষ প্রতীকে নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৪ হাজার ২৯১ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইলিয়াস মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ০৫৪ ভোট। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) ধানের শীষ প্রতীকে আজহারুল ইসলাম মান্নান ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ ইকবাল হোসেন ভুঁইয়া দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৮১৮ ভোট। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) ১১ দলীয় জোট থেকে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুফতি মনির হোসাইন কাসেমী খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট। নারায়ণগঞ্জ-৫ ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট আবুল কালাম ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল মামুন দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন পেয়েছেন ৩৪ হাজার ১৫১ ভোট। গণভোটের ফলাফল নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯৩ হাজার ৪১৩ এবং ‘না’ ভোট পড়েছে ৬৪ হাজার ৩৯৩। জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপির জয় এবং একটি আসনে এনসিপির জয় নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও উপজেলা ভবন উদ্বোধন
নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
জামালপুরে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা ঘোষণা
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
