ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
ভোট দিয়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে ফেসবুকে ছবি শেয়ার করলেন তারেক রহমান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 12 February, 2026, 12:49 PM

ভোট দিয়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে ফেসবুকে ছবি শেয়ার করলেন তারেক রহমান

ভোট দিয়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে ফেসবুকে ছবি শেয়ার করলেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান করেছেন। তার সঙ্গে ছিলেন তার সহধর্মিনী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট দেওয়ার পর তারা তিনজনের আঙুলে অমোচনীয় কালি দেখা গেছে।

তারা ভোট দিয়েছেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় তলার একটি বুথে, সকাল পৌনে ১০টায়। একই কেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমানের স্ত্রী ও মেয়েও। তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, পাশাপাশি তিনি বগুড়া-৬ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৬ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেন।তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

তার নিরাপত্তার জন্য সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন ছিলেন। এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রী হবেন।

তারেক রহমান শুধু ঢাকা-১৭ আসনেই নয়, তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকেও ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২৫ নভেম্বর দীর্ঘ ১৭ বছরের লন্ডনের নির্বাসনের পর দেশে ফেরেন তিনি এবং ২৭ নভেম্বর ভোটার হন। 

রাজনৈতিক জীবন শুরু করেন সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের বিরোধী আন্দোলনে, এরপর ১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য হন। ২০০২ সালে সিনিয়র যুগ্ম সম্পাদক, ২০০৭ সালে নির্বাসিত, ২০০৯ সালে সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং ২০১৮ সালে ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নেন।

গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু বরণ করার পর ৯ জানুয়ারি তারেক রহমানকে দলের স্থায়ী কমিটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status