|
চট্টগ্রাম হালিশহরে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু
নতুন সময় ডেস্ক
|
![]() চট্টগ্রাম হালিশহরে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই গ্র্যান্ড ওপেনিং ইভেন্টটি বন্দরনগরীর ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি, ক্রেতা, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এবং ইল্লিয়ীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুবিশাল এই ফ্ল্যাগশিপ আউটলেটে পাওয়া যাচ্ছে ব্র্যান্ডটির মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডস্ওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে এই তিন দিনজুড়ে স্টোরে আসা দর্শনার্থীদের জন্য বিশেষ সারপ্রাইজের আয়োজন করে ইল্লিয়ীন। এই আয়োজনে অংশ নেওয়া অতিথিরা ব্র্যান্ডটির মান ও আধুনিক ডিজাইনের প্রশংসা করেন। তাদের মতে, ইল্লিয়ীনের কালেকশন এবং স্টোরের পরিবেশ কেনাকাটায় এক নতুন লাক্সারি অভিজ্ঞতা দেয়। অনুষ্ঠানের প্রাণবন্ত পরিবেশে ক্রেতারাও মুগ্ধ হন। তাদের মতে, হালিশহরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ইল্লিয়ীনের মতো আন্তর্জাতিক মানের একটি ব্র্যান্ডের স্টোর থাকায় আধুনিক ফ্যাশন কেনাকাটা এখন আরও সহজ ও উপভোগ্য হবে। ব্র্যান্ডের সেলস অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, চট্টগ্রামের মানুষকে হালিশহরের এই নতুন ফ্ল্যাগশিপ স্টোরে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। মান বজায় রেখে ক্রেতাদের জন্য একটি পরিপূর্ণ লাক্সারি অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
