|
প্রিয়াংকার কাছে ‘নাগিন’-এর প্রস্তাব নিয়ে যান একতা, শেষ পর্যন্ত যা ঘটেছিল
নতুন সময় ডেস্ক
|
![]() প্রিয়াংকার কাছে ‘নাগিন’-এর প্রস্তাব নিয়ে যান একতা, শেষ পর্যন্ত যা ঘটেছিল ছোটপর্দার আগে বড়পর্দায় ‘নাগিন’ নিয়ে আসতে চেয়েছিলেন নির্মাতা একতা কাপুর। এক অভিনেত্রী নাকি রাজিও হয়েছিলেন। অনুরাগীদের ধারণা— সেই অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। এ নির্মাতা বলেন, পৌরাণিক কাহিনি নিয়ে এ দেশের মানুষের প্রবল আগ্রহ। দাদু-দিদার কাছে এসব গল্প শুনেই আমরা বড় হয়েছি। ভারতের বাচ্চারা জানে, নাগিন প্রতিশোধ নেয়। আমরা ‘ব্যাটম্যান’, ‘সুপারম্যান’-এর মতো ছবি দেখি। কিন্তু নিজেদের লোককথা পর্দায় দেখাই না। একতা কাপুর বলেন, আমি প্রথমে 'নাগিন'-কেই সিনেমাই বানাতে চেয়েছিলাম। দুই বড় তারকার কাছে আমি প্রস্তাবও নিয়ে গিয়েছিলাম। একজন প্রস্তাব গ্রহণ করেছিলেন। যিনি রাজি হয়েছিলেন, তিনি পরে আমেরিকা চলে গেলেন। তখনই আমি ছোটপর্দায় 'নাগিন' নিয়ে আসার পরিকল্পনা করি। একতার এ মন্তব্যেই অনুরাগীরা অনুমান করেন, নিশ্চয়ই প্রিয়াংকাই রাজি হয়েছিলেন নাগিন চরিত্রে অভিনয় করতে। প্রিয়াংকার অনুরাগীরা নতুন করে নাগিন চরিত্রে অভিনেত্রীকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন। তবে অতীতে একতা নিজেই জানিয়েছিলেন— তিনি প্রিয়াংকা ও ক্যাটরিনা কাইফের কাছে এ ছবির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার পর ‘নাগিন’ তৈরির পরিকল্পনা করেছিলেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
