ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিলেও জামায়াতের আমীর নারীদেরকে অসম্মান করেছে : বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিরিন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 February, 2026, 11:36 AM
সর্বশেষ আপডেট: Sunday, 8 February, 2026, 1:23 PM

ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিলেও জামায়াতের আমীর নারীদেরকে অসম্মান করেছে : বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিরিন

ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিলেও জামায়াতের আমীর নারীদেরকে অসম্মান করেছে : বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিরিন

ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। কিন্তু জামায়াতের আমীর পতিতার সাথে তুলনা করে নারীদের অসম্মান করেছে বলে মন্তব্য করেছে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। গতকাল শনিবার সন্ধ্যায় পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সরকারি ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, জামায়াত এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। জামায়াত মানে পাকিস্তানী এবং তালেবানী। এরা ১৯৭১ সালে ছিল রাজাকার, ১৯৯১ সালে ছিল রগকাটা বাহিনী এবং ২০২৪ এর গণ অভ্যুন্থানের পর বেহেস্তের টিকিট বিক্রি শুরু করেছে। তাই এদের এ ভান্ডামি থেকে বাঁচতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেন তিনি। 

শিরিন আরও বলেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এ দেশের মানুষের জন্য ৩১ দফা ঘোষণা দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ার আশ্বাস দিয়েছেন। বিএনপি নির্বাচিত হলে এগুলো বাস্তবায়ন করা হবে বলে সবাইকে তিনি আস্বস্ত করেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় নিতে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। 

বক্তব্যে পিরোজপুর- ১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন বলেন, আপনাদের ভোটে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেলে, অবহেলিত ইন্দুরকানী উপজেলাকে ঢেলে সাজানোর পাশাপাশি এই জনপদকে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত করা হবে। এছাড়া গরিব ও মেহনতী মানুষের ঘাম ঝরানো পরিশ্রমের অর্থ আর কোনো লুটেরাদের পকেটে যেতে দেওয়া হবে না। এছাড়াও ইন্দুরকানী স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন সাধন, কৃষি উন্নয়নে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন, কৃষকদের সুদমুক্ত ও সহজ শর্তে ঋণ দেয়া হবে বলেও জানান তিনি।

উপজেলা বিএনপি’র সভাপতি মো. ফরিদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপি’র সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সাবেক সদস্য আবুল কালাম আকন ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল বক্তব্য দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status