ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
গাজীপুর–১: চার প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে অভিযোগ পত্র দাখিল
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 8 February, 2026, 11:15 AM

গাজীপুর–১: চার প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে অভিযোগ পত্র দাখিল

গাজীপুর–১: চার প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে অভিযোগ পত্র দাখিল

গাজীপুর–১ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে চার প্রার্থীর বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের প্রার্থিতা বাতিলের দাবি জানানো হয়েছে।

অভিযোগ দায়ের করেছেন গণফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলটির মনোনীত মাছ প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম। তিনি রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে আবেদন করেছেন।

অভিযোগের মূল বিষয়:

অভিযুক্তরা নির্বাচনি প্রচারণা শুরুর আগে সভা-সমাবেশ ও ভোট প্রার্থনার আয়োজন করেছেন।

বিভিন্ন এলাকায় দেয়াল ও গণপরিবহনে প্রচুর পোস্টারিং করেছেন, যা আচরণবিধি লঙ্ঘন। অভিযোগের সঙ্গে ছবি, ভিডিও এবং অনলাইন লিংক সংযুক্ত করা হয়েছে।

অভিযোগপ্রাপ্ত প্রার্থীরা হলেন:
মোঃ মজিবুর রহমান (বিএনপি, প্রতীক: ধানের শীষ), মোঃ শাহ্ আলম বকশী (জামায়াতে ইসলামী, প্রতীক: দাঁড়িপাল্লা), রুহুল আমীন (ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক: হাতপাখা), মোঃ ইমারাত হোসেইন খান (স্বতন্ত্র প্রার্থী, প্রতীক: মোটরসাইকেল)।

অভিযোগে বলা হয়েছে, বিএনপির প্রার্থী মজিবুর রহমান ২০ জানুয়ারি চান্দনা চৌরাস্তার একটি কনভেনশন হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আড়ালে নির্বাচনি জনসভা পরিচালনা করেছেন এবং সেখানে প্রকাশ্যে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আতিকুল ইসলামের মন্তব্য:

“নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি সবার জন্য সমান। কিছু প্রার্থী প্রকাশ্যেই লঙ্ঘন করছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। আচরণবিধা অনুযায়ী এই ধরনের লঙ্ঘনের জন্য প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে।” তবে এ বিষয়ে অন্যান্য অভিযুক্তদের মতামত জানা সম্ভভ হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status