ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
রাঙ্গাবালীতে বিএনপির জনসভা: উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চাইলেন এবিএম মোশাররফ
মোঃ বাচ্চু, রাঙ্গাবালী
প্রকাশ: Sunday, 8 February, 2026, 11:10 AM

রাঙ্গাবালীতে বিএনপির জনসভা: উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চাইলেন এবিএম মোশাররফ

রাঙ্গাবালীতে বিএনপির জনসভা: উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চাইলেন এবিএম মোশাররফ

নির্বাচন ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে জনসমর্থন আদায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একদিনে একই সময়ে পৃথক পৃথক জনসভা করেছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার বিকেলে উপজেলার গহিনখালী হাট এলাকায় বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (রাঙ্গাবালী-গলাচিপা) আসনে দলটির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও টেকসই উন্নয়নের জন্য বিএনপির সুস্পষ্ট রূপরেখা রয়েছে। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা, সুশাসন ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।”

এসময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীরের দলের সমালোচনা করে বলেন, “কিছু দল উন্নয়নের কোনো স্পষ্ট পরিকল্পনা না দিয়ে শুধুমাত্র ধর্মীয় আবেগকে পুঁজি করে ভোট চাইছে। কিন্তু কোনো নির্দিষ্ট মার্কায় ভোট দিলেই বেহেশতে যাওয়া যাবে—এমন কোনো নিশ্চয়তা নেই।” তিনি আরও বলেন, “মানুষ এখন উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপদ ভবিষ্যৎ চায়। এসব নিশ্চিত করতে হলে ধানের শীষের বিকল্প নেই।”

তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status