ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
জনস্বার্থকে প্রাধান্য দিয়েই অঞ্চলভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে: এমপি প্রার্থী মাওঃ আজাদ
শেখ সেকেন্দার আলী,পাইকগাছা
প্রকাশ: Saturday, 7 February, 2026, 7:47 PM

জনস্বার্থকে প্রাধান্য দিয়েই অঞ্চলভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে: এমপি প্রার্থী মাওঃ আজাদ

জনস্বার্থকে প্রাধান্য দিয়েই অঞ্চলভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে: এমপি প্রার্থী মাওঃ আজাদ

খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের জামায়াতের এমপি প্রার্থী মাও. আবুল কালাম আজাদ বলেছেন, "নতূন বাংলাদেশ গড়তে হলে ১২ ফ্রেব্রুয়ারি গণভোটে হ্যাঁ ও সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। " তিনি ৭ ফেব্রুয়ারি শনিবার বিকালে গদাইপুর হাট নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশে আর কোন জালেম সরকার গঠন করতে দেওয়া হবে না এমন মন্তব্য করে তিনি বলেন, আপনাদের ভোটে জামাযাতে ইসলামী ক্ষমতায় এলে আমরা সন্ত্রাস ঘুষ দূর্নীতি করবো না, তেমনি কাউকে সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি করতে দিবো না। নৈরাজ্য ও সকল ক্ষেত্রে বৈষম্য দুর করে সমৃদ্ধ রাষ্ট্র কাঠামো উপহার দেওয়া হবে। 

একই সাথে দেশের ৫ কোটি বেকার যুবকের ১০ হাজার টাকা করে বেকার ভাতা, বৃদ্ধ ও প্রস্তুুতি মা'দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হবে। শিক্ষার্থীদের এমএ পাশের সাথে সাথে তাদের চাকরি দেওয়া হবে। তেমনি অর্থনৈতিক বৈষম্য দুর করে সোনার বাংলাদেশ গড়বো। সনাতনী সম্প্রদায়ের উদ্দেশ্য তিনি আরোও বলেন, আমরা ক্ষমতায় এলে আপনাদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা দেওয়া হবে। সে জন্য নির্ভয়ে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিবেন।

জুলাই শহীদদের আকাঙ্খা পৃূরণে দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্টার ওয়াদা করে তিনি নির্বাচনী এলাকার সমস্যা টেকসই ভেড়িবাঁধ, সুপেয় পানি ব্যবস্থা, কৃষি, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা সহ সার্বিক বিষয়ে উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন। 

গদাইপুর ইউনিয়ন জামায়াতের আমীর এসএম আব্দুল মজিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাবিবুর রহমান মুসা ও সাবেক শিবির নেতা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা সিনিয়র নায়েবে আমীর মাও. গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি অ্যাড. মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাও. আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি শেখ কামাল হোসেন, জেলা টিম সদস্য কাজী তামজিদ আলম, অ্যাড. আব্দুল মজিদ এবং ছাত্রশিবির জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী। এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আমীর মাও. সাইদুর রহমান, নায়েবে আমীর বুলবুল আহমেদ, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাও. আব্দুল খালেক, বায়তুলমাল সেক্রেটারি মাও. আব্দুল কুদ্দুস, পৌর নায়েবে আমীর সম আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর মহানগর কর্মপরিষদ সদস্য মো. মাসুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক খুলনা দক্ষিণ জেলার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির উপজেলার সভাপতি মো. আবু সাঈদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভায় বক্তারা বলেন, দেশের মানুষের জানমাল, ধর্ম ও স্বাধীনতা আজ চরম হুমকির মুখে। এই সংকট থেকে জাতিকে মুক্ত করতে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status