ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করলে কাউকে ছাড় দেয়া হবে না: এমপি প্রার্থী বাপ্পি
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Saturday, 7 February, 2026, 6:54 PM

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করলে কাউকে ছাড় দেয়া হবে না: এমপি প্রার্থী বাপ্পি

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করলে কাউকে ছাড় দেয়া হবে না: এমপি প্রার্থী বাপ্পি

কয়রা পাইকগাছা আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পি বলেছেন, আমার নির্বাচনী এলাকায় কোন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোন ধরনের অন্যায় নির্যাতন হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ৫ আগষ্ট যদি আমার দলের নেতাকর্মীরা দ্বারা কোন নির্যাতনের শিকার হলে আমাদের ক্ষমা করুন। আমি নির্বাচিত না হলেও যে কোন ব্যাক্তির দ্বারা যদি কেউ অত্যাচারের শিকার হয় তাহলে আপনি আপনাদের হয়ে কঠোর ব্যবস্থা নিবো। এসময় তিনি তার দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি উচ্চারণ করে সাবধান করে দেন। এসময় তিনি আরো বলেন, আমাকে আপনারা নির্বাচিত করলে পাইকগাছায় উপজেলার অসমাপ্ত কাজ করবো।

শনিবার বিকাল ৫ টায় উপজেলার হরিঢালী কপিলমুনি বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় কপিলমুনি ধান্য চত্ত্বরে আয়োজিত জনসভায় প্রধান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ। 

কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, জেলা বিএনপির সদস্য শেখ ইমদাদুল ইসলাম, শেখ সামসুল আলম পিন্টু, হরিঢালী বিএনপির সাবেক সভাপতি শেখ ইমামুল ইসলাম,যুবদলের আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল। কপিলমুনি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম গাজী প্রমুখ। জনসভায় দুটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে দলটির নেতাকর্মীরা জনসভা স্থলে যোগদান করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status