|
মহেশখালীতে শবে বরাত উপলক্ষে মোবাইল কোর্ট: অতিরিক্ত দামে গোশত বিক্রি
শহিদুল ইসলাম, মহেশখালী
|
![]() মহেশখালীতে শবে বরাত উপলক্ষে মোবাইল কোর্ট: অতিরিক্ত দামে গোশত বিক্রি শনিবার আজ এই অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু জাফর মজুমদার। অভিযান চলাকালে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গরু ও মহিষের গোশত বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় তিনজন ব্যবসায়ীকে পৃথক তিনটি মামলায় মোট ৯,০০০ নয় হাজারটাকা, অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট গোশত ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে গোশত বিক্রির জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়। এবং ভবিষ্যতে অতিরিক্ত মূল্যে গরু বা মহিষের গোশত বিক্রি না করার জন্য সকলকে সতর্ক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু জাফর মজুমদার জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
