ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
পাইকগাছায় পথসভায় এমপি প্রার্থী মাওঃ আজাদ: নির্বাচিত হলে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Tuesday, 3 February, 2026, 11:13 AM

পাইকগাছায় পথসভায় এমপি প্রার্থী মাওঃ আজাদ: নির্বাচিত হলে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো

পাইকগাছায় পথসভায় এমপি প্রার্থী মাওঃ আজাদ: নির্বাচিত হলে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালি বাজারে সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে গিয়ে পথসভায় রূপ নেয়। মিছিল শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

পথসভায় মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দেশের মানুষ আজ দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যে অতিষ্ঠ। ন্যায়বিচার, সুশাসন এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণ ইসলামী নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী জনগণের অধিকার আদায়ে অতীতেও রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, গড়ইখালিসহ পাইকগাছা অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, কৃষক ও মৎস্যজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং শিক্ষাব্যবস্থার উন্নয়ন জরুরি। জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে সংসদে যাওয়ার সুযোগ পেলে এ অঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার অঙ্গীকার করেন তিনি। এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান এবং বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন ও সুশাসন সম্ভব নয়।

পথসভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী, জামায়াতে ইসলামীর পাইকগাছা পৌরসভার নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মহিববুল্লাহ ইসলাম, গড়ইখালি ইউনিয়নের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সরদার এবং ইসলামী ছাত্রশিবির গড়ইখালি ইউনিয়ন সভাপতি আশিকুর রহমান, জামায়াতে ইসলামী গড়ইখালি ১নং ওয়ার্ড সভাপতি মোঃ জহির রায়হান, ২নং ওয়ার্ড সভাপতি আলী আকবর, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ কোহিনুর রহমান, ৯নং ওয়ার্ড সেক্রেটারি আছাদুল ইসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভা শেষে দেশ, জাতি ও এলাকার সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status