ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
লেবাসের আড়ালে নারীদের অসম্মান করার জবাব ভোটে মাধ্যমে দেওয়া হবে: এস এম জাহাঙ্গীর হোসেন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 February, 2026, 1:47 PM

লেবাসের আড়ালে নারীদের অসম্মান করার জবাব ভোটে মাধ্যমে দেওয়া হবে: এস এম জাহাঙ্গীর হোসেন

লেবাসের আড়ালে নারীদের অসম্মান করার জবাব ভোটে মাধ্যমে দেওয়া হবে: এস এম জাহাঙ্গীর হোসেন

ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, লেবাসের আড়ালে নারীদের অসম্মান করা হলে তার উপযুক্ত জবাব আগামী নির্বাচনে ভোটের মাধ্যমেই দেওয়া হবে।

০২ ফেব্রুয়ারী ২০২৬ (সোমবার) ৫৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগের শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নারীদের নিয়ে যে কটাক্ষমূলক স্ট্যাটাস দিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। মা-বোন-মেয়েদের নিয়ে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আমরা মুসলমানের সন্তান, নিজেরাও ইসলাম অনুসরণ করি। কিন্তু ইসলামের নামে নারীদের অপমান করা চলতে পারে না। আমার মা, বোন, স্ত্রী ও সন্তানদের নিয়ে কেউ কটূক্তি করলে তার পরিণতি ভালো হবে না।”

তিনি আরও বলেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের নিয়ে এমন বক্তব্যে নারী সমাজ গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। নারী সমাজ আজ এই বক্তব্যের বিচার চায়। এই অপরাজনীতি ও মুনাফিকি অতীতেও হয়েছে, এখনও হচ্ছে—আগামীতে আর এ সুযোগ দেওয়া হবে না।

এস এম জাহাঙ্গীর বলেন, বাংলাদেশের ৯৫ শতাংশ মানুষ মুসলমান। ইসলামকে ধারণ করেই আমরা রাজনীতি করি। কিন্তু ইসলামের নামে জাতিকে বিভক্ত করা এবং একটি গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করে কখনো রাজনীতি করা যায় না।

তিনি বলেন, “নারী সমাজকে যেভাবে অপমান করা হয়েছে, তার বদলা আগামী ১২ তারিখে ভোটের মাধ্যমেই দেওয়া হবে।”
এ সময় তিনি দাবি করেন, বিএনপির পক্ষে জনগণের ব্যাপক সাড়া রয়েছে। টানা ১৭ বছর জনগণের পাশে থাকার কারণে মানুষ বিএনপিকে আপন মনে করে। জনকল্যাণে বিএনপির ভূমিকার কথাও সাধারণ মানুষ বলছে।

বিএনপি প্রার্থী হিসেবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় অর্জন করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status