|
শীতে উষ্ণতা দিতে নাগেশ^রীতে চাঁদর বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() শীতে উষ্ণতা দিতে নাগেশ^রীতে চাঁদর বিতরণ নাগেশ্বরী প্রেসক্লাবের ব্যাবস্থাপনায় শীতবস্ত্র চাঁদর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যাচ’৯৯ হাসনাবাদ-এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, নাগেশ্বরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা সিরাজ, সাংগঠিনিক সম্পাদক হাফিজুর রহমান হৃদয়, কোষাধ্যক্ষ লতিফুর রহমান লিংকন, সমাজকর্মী আশিকসহ অনেকে। ব্যাচ’৯৯ হাসনাবাদৎর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু বলেন, দেশের সীমান্তঘেষা দরিদ্র এ জেলার লোকেরা ভৌগোলিক কারণে শীত ও বর্ষায় ভীষণ কষ্টে দিন পার করে। আজকের শীতবস্ত্র বিতরণে রোটারি ক্লাব অব উত্তরা’র মাহাদী হাসান আমাদের অবহেলিত জেলার শীতার্তদের জন্য যে সহযোগিতা ও আন্তরিকতা দেখিয়েছেন, আশা করছি আগামীতে তা অব্যাহত থাকবে। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ইউডিইএফ এর ফাউন্ডার ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা, নাগেশ্বরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা সিরাজ, ব্যাচ’৯৯ এর সভাপতি মতিউর রহমান এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দের সহযোগিতা ছাড়া সুষ্ঠুভাবে এ অনুষ্ঠান সম্পাদন করা কঠিন ছিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
