|
গাজীপুরের গাছায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরের গাছায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ১১টা থেকে ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে যেকোনো এক সময় ওই যুবকের মৃত্যু ঘটে। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে তাকে নেশাগ্রস্ত অবস্থায় কামারজুরী এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কামারজুরী ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে নেশাগ্রস্ত অবস্থায় ওই যুবককে দেখতে পান স্থানীয়রা। এ সময় তাকে বিদ্যালয়সংলগ্ন একটি দোকানের সামনে বসিয়ে টকজাতীয় খাবার খাওয়ানোর মাধ্যমে সুস্থ করার চেষ্টা করা হয়। তবে তিনি বারবার সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে লোকজনের সামনেই হেঁটে স্কুলের পশ্চিম দিকে চলে যান। এর আগে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অজ্ঞাত ওই যুবককে নেশাজাতীয় কিছু সেবন করিয়ে তার অটোরিকশা (থ্রি-হুইলার) নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে টকজাতীয় খাবার খাইয়ে সুস্থ করার চেষ্টা শেষে ছেড়ে দেয়। পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টা ৪৫ মিনিটে ৯৯৯ নম্বরে খবর পেয়ে গাছা থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেন (নি:)সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং বাগানবাড়ী পুকুরের পাড় থেকে মরদেহটি উদ্ধার করেন। পুলিশের প্রাথমিক ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় চলাফেরা করার সময় একটি রেন্টি গাছের সঙ্গে ধাক্কা লেগে তার মুখের সামনের অংশ ও দাঁতে গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত ব্যক্তি আনুমানিক ৩০ বছর বয়সী একজন অজ্ঞাতনামা পুরুষ। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামি বা অভিযুক্ত শনাক্ত করা যায়নি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
