|
নাঙ্গলকোটে পুকুর থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
|
![]() নাঙ্গলকোটে পুকুর থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুকুরে ভেসে উঠা মরদেহটি জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের পন্ডিত বাড়ির মিশুক ড্রাইভার মোঃ জাহাঙ্গীর আলম ওরফে জাফর ইকবালের (৪০) বলে নিশ্চিত করেছেন তার স্বজনেরা। ৩ কন্যা সন্তানের জনক জাহাঙ্গীর আলম গত ৪দিন থেকে নিখোঁজ ছিলেন। জাহাঙ্গীর আলমের স্বজনেরা আনেক খোজাখুজি করেলেও তার কোন সন্ধান মেলেনি। আজ পাশ্ববর্তী দৌলখাড় গ্রামের একটি পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার পিতা আবুল কাশেম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, এ বিষয়ে নিহতের পিতা আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আমরা তদন্তের মাধ্যমে আসামি চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
