|
ময়মনসিংহে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কৃষি মেলা-২০২৬ উদ্বোধন
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() ময়মনসিংহে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কৃষি মেলা-২০২৬ উদ্বোধন রোববার (২৬ জানুয়ারি) সকালে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান এবং ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)-এর মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম। ![]() ময়মনসিংহে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কৃষি মেলা-২০২৬ উদ্বোধন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদর, ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত এ মেলায় উন্নত বীজ, আধুনিক কৃষিযন্ত্র, নতুন প্রযুক্তি ও কৃষিভিত্তিক উদ্ভাবন প্রদর্শন করা হয়। মেলায় বিপুল সংখ্যক কৃষক, কৃষি উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দিল্লিতে ফের ইন্টারনেট বন্ধ, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ
আর্জেন্টিনার ফুটবল প্রধানকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে
চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, সীমানা প্রাচীর ভাঙচুরের প্রতিবাদে ও অভিযুক্তদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
