|
গাজীপুরের কাশিমপুরে কলোনিতে ভয়াবহ আগুন, পুড়ে গেছে ২৬টি রুম
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরের কাশিমপুরে কলোনিতে ভয়াবহ আগুন, পুড়ে গেছে ২৬টি রুম জানা যায়, সারদাগঞ্জের জিএমএস পোশাক কারখানা সংলগ্ন এলাকায় বিপ্লব নামের একটি কলোনির একটি ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ডিবিএল ফায়ার সার্ভিসের ইনচার্জ আতিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে কলোনির ২৬টি রুম সম্পূর্ণ পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান। অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
