ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
দেশের যেসব এলাকায় বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 1 December, 2025, 1:25 PM

দেশের যেসব এলাকায় বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা

দেশের যেসব এলাকায় বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা

এইচআইভি এইডস মরণব্যাধি রোগ। বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশে এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ছে। অনেক দেশে তা ভয়াবহ আকার ধারণ করেছে। মরণব্যাধি এইডসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে অনেক মানুষ। অন্যান্য দেশের মত বাংলাদেশেও বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা। 

দেশের সিরাজগঞ্জ ও বরিশালে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা। সিরাজগঞ্জে ৫ বছরে ২৫৫ রোগী শনাক্ত, মারা গেছে ২৬ জন। তবে এখনই ‘রেড জোন’ বিবেচনা করা হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে বরিশালেও ২০ জন এইচআইভি পজিটিভ। একই সিরিঞ্জে মাদক গ্রহণ, রোগের তথ্য গোপন, সচেতনতার অভাব ও অনিরাপদ যৌন সম্পর্ককে দায়ী করছেন চিকিৎসকেরা।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের এআরটি সেন্টারের তথ্য মতে, গত পাঁচ বছরে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা ২৫৫ জন। এর মধ্যে সিরাজগঞ্জের ২২৬ জন, বাকিরা অন্য জেলার। এর মধ্যে মারা গেছেন ২৬ রোগী।

সিরাজগঞ্জ এআরটি সেন্টারের কাউন্সিলর কাম অ্যাডমিনিস্ট্রেটর মো. মাসুদ রানা বলেন, গত এক বছরে ৩৮ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়। এর মধ্যে মাদক ব্যবহারকারী, যৌনকর্মী, সাধারণ মানুষ ও শিক্ষার্থী রয়েছে।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, সঠিক চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অনেকে। তবে এইচআইভি সংক্রমণ থেকে রক্ষায় পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার বলেন, এইচআইভি পজিটিভ রোগী বাড়লেও সিরজগঞ্জকে এখনই ‘রেড জোন’ বিবেচনা করছে না হাসাপাতাল কর্তৃপক্ষ।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) প্রতিবেদনে দেখা যাচ্ছে, বরিশালেও গত এক বছরে ২০ জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ১১ জনই শিক্ষার্থী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status