ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
পদত্যাগ করলেন এনসিপি রাঙামাটির প্রধান সমন্বয়কারী বিপুল জ্যোতি চাকমা
মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি
প্রকাশ: Monday, 1 December, 2025, 11:35 AM
সর্বশেষ আপডেট: Monday, 1 December, 2025, 4:52 PM

পদত্যাগ করলেন এনসিপি রাঙামাটির প্রধান সমন্বয়কারী বিপুল জ্যোতি চাকমা

পদত্যাগ করলেন এনসিপি রাঙামাটির প্রধান সমন্বয়কারী বিপুল জ্যোতি চাকমা

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাঙামাটি পার্বত্যজেলার প্রধান সমন্বয়কারী বিপুল জ্যোতি চাকমা। ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপকে কারণ হিসেবে উল্লেখ করে তিনি দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

​বিপুল জ্যোতি চাকমা তাঁর ফেসবুক পোস্টে লেখেন: আমি, বিপুল জ্যোতি চাকমা, প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি - এনসিপি, রাঙামাটি পার্বত্যজেলা, ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে, আজ ০৩/১১/২০২৫ ইং তারিখ হতে দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।

আমি শীঘ্রই আমার স্বাক্ষরিত অব্যাহতি পত্র কেন্দ্রীয় নেতৃত্বের নিকট প্রেরণ করবো। ​রাঙামাটি পার্বত্যজেলায় এনডিপির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন বিপুল জ্যোতি চাকমা। তাঁর এই আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি করেছে। যদিও তিনি মানসিক চাপকে কারণ হিসেবে উল্লেখ করেছেন, তবে তাঁর পদত্যাগের পেছনের প্রকৃত কারণ নিয়ে স্থানীয় রাজনীতিতে নানা আলোচনা শুরু হয়েছে।

​এই পদত্যাগের ফলে রাঙামাটি জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়ে, এখন সেটাই দেখার বিষয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status