ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
মহেশখালীতে খেলাফত মজলিসের গণ সমাবেশ অনুষ্ঠিত
নুরুল করিম, মহেশখালী
প্রকাশ: Tuesday, 18 November, 2025, 11:36 AM

মহেশখালীতে খেলাফত মজলিসের গণ সমাবেশ অনুষ্ঠিত

মহেশখালীতে খেলাফত মজলিসের গণ সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজার জেলা মহেশখালী উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিস দক্ষিণ শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

১৭ ই নভেম্বর (সোমবার) বড় মহেশখালী নতুন বাজার মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই হাজারো মানুষ বিভিন্ন স্থান থেকে সমবেত হতে থাকে। তৌহিদী জনতার উপস্থিতিতে সমাবেশস্থল এক অনন্য আবহ তৈরি করে। বিশাল সংখ্যক মুসল্লি, ধর্মপ্রাণ মানুষ এবং সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে সমাবেশটি এক ঐতিহাসিক মুহূর্তে রূপ নেয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস, আল্লামা মামুনুল হক।

গণসমাবেশে প্রধান আলোচক ছিলেন মাও. ওবাইদুল কাদের নদভী কাশেমি জাতীয় সংসদ নির্বাচন কক্সবাজার-২ মহেশখালী কুতুবদিয়া সংসদ সদস্য সহ  আরও উপস্থিত ছিলেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের ধর্মীয় নেতা, খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং মহেশখালীর বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মহেশখালীতে খেলাফত মজলিসের গণ সমাবেশ অনুষ্ঠিত

মহেশখালীতে খেলাফত মজলিসের গণ সমাবেশ অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, "বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের সংস্কৃতি, মূল্যবোধ ও আইনে ইসলামি আদর্শকে যথাযথভাবে প্রতিফলিত করতে হবে। ইসলামের বিরুদ্ধে যেকোনো অপপ্রয়াস রুখে দিতে আমরা বদ্ধপরিকর।" তিনি আরও বলেন, ইসলাম, দেশ ও স্বাধীনতার পক্ষে একমাত্র কার্যকর শক্তি হচ্ছে তৌহিদী জনতা এবং আলেম সমাজ।

বক্তারা বলেন, ধর্মনিরপেক্ষতা ও ইসলাম বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইসলামি রাজনীতিকে শক্তিশালী করতে তরুণ সমাজকে সচেতন ও সংগঠিত হতে হবে।

মহেশখালীতে খেলাফত মজলিসের এই গণসমাবেশ ধর্মীয় চেতনা, ঐক্য ও নৈতিক জাগরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থান করে নিয়েছে। সমাবেশের আগে পবিত্র কোরআন তেলাওয়াত এবং ইসলামি সংগীত পরিবেশন করা হয়। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন আল্লামা মামুনুল হক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status