ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
এম এ গনি–মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্টের তিনটি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 November, 2025, 12:52 PM
সর্বশেষ আপডেট: Sunday, 16 November, 2025, 12:57 PM

এম এ গনি–মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্টের তিনটি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এম এ গনি–মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্টের তিনটি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটের দক্ষিণ সুরমা ও কামালবাজারে এম এ গনি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে তিনটি বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) জেলার দুটি পৃথক কেন্দ্রে আয়োজিত এই পরীক্ষায় সিলেটের ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

দক্ষিণ সুরমার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ২৫তম জুনিয়র স্কুল মাদ্রাসা বৃত্তি পরীক্ষা এবং ১৫তম আয়শা খানম হিফজুল কোরআন প্রতিযোগিতা। অন্যদিকে কামালবাজারস্থ ধরগাঁও জালালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ১৪তম আম্বর আলী ও সফিনা বিবি চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা।

এম এ গনি–মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্টের তিনটি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এম এ গনি–মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্টের তিনটি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সহকারী পরিচালক (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা) ও সুপারিন্টেন্ডেন্ট আবুল কাশেম, মুফতি মনোওর আলী, মাওলানা বুরহান হোসাইন, অধ্যাপক আব্দুল ওয়াহাব, কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হকসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজসেবী সংগঠনের প্রতিনিধি। পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।

পুরো পরীক্ষার দায়িত্বে ছিলেন ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মকব্বির আলী, পরীক্ষা নিয়ন্ত্রক এ এইস এম ইসরাঈল আহমদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আজম আলীসহ ট্রাস্টের নির্বাহী সদস্য ও কর্মকর্তারা। তাদের সমন্বিত প্রচেষ্টায় পরীক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

ট্রাস্ট সূত্রে জানা গেছে, তিনটি বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ প্রকাশ করা হবে।

বার্ষিক কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষা শেষে ‘শ্রেষ্ঠ সংগঠক’ সম্মাননা প্রদান করা হয়। ২০২৩ সালের শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয় ট্রাস্টের সহ-সভাপতি ও বাংলাদেশ শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা শাখার সভাপতি আব্দুস সালামকে। ২০২৪ সালের জন্য ‘শ্রেষ্ঠ সংগঠক’ হিসেবে সম্মাননা পান ট্রাস্টের যুগ্ম সচিব আবুল কালাম। প্রতিবারের মতো এবারও উৎকৃষ্ট সংগঠকদের সম্মানিত করা হয়।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, কক্ষপরিদর্শক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন শিক্ষা ট্রাস্টের সভাপতি এমদাদুর রহমান এমদাদ। তিনি বৃত্তি পরীক্ষার এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status