|
ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ সোমবার (১৭ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে রোববার (১৬ নভেম্বর) ভোর থেকে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশসহ বিভিন্ন স্থানে তারা এ কর্মসূচি শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে দলীয় নেতাকর্মী নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুরে জড়ো হন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক। পরে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। ১৭ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ঘোষণা করা হলে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা দেন নেতাকর্মীরা। ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এদিকে, সড়ক থেকে গাছ অপসারণ এবং নাশকতা মোকাবিলায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ইতোমধ্যে উদ্ধার কাজ শুরু করেছেন। মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে একদল দুর্বৃত্ত। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সড়ক থেকে সটকে পড়ে। বন্ধ হয়ে হওয়া সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এহতেশামুল ইসলাম জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার ও কালকিনি থানার অংশে সাত-আটটি স্থানে সড়কের পাশের গাছ কেটে ফেলে রাখা হয়েছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তিনি জানান, সড়ক থেকে গাছ অপসারণের কাজ চলছে। ডাসার অংশে গাছ সরানো ইতোমধ্যে শেষ হয়েছে। কালকিনির অংশে বড় গাছ পড়ে থাকায় কিছুটা সময় লাগছে। দ্রুতই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
