ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতার নিখোঁজ ছেলের মরদেহ নদী থেকে উদ্ধার
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Sunday, 16 November, 2025, 11:32 AM

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতার নিখোঁজ ছেলের মরদেহ নদী থেকে উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতার নিখোঁজ ছেলের মরদেহ নদী থেকে উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে শাহরিয়ার নাইম নামে দশম শ্রেণীর এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট এলাকায় মরা পাগলা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সদর মডেল থানার ওসি শাহীন আকন্দ ও নৌ-পুলিশের ইনচার্জ তৌহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহরিয়ার নাইম জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলামের ছেলে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, স্থানীয়রা একটি মরদেহ নদীতে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। কিন্তু ঘটনাস্থলটি নৌ-পুলিশের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ছিল। তাই থানা পুলিশ বিষয়টি রাজশাহীর গোদাগাড়ী নৌ-পুলিশকে অবহিত করে।

এদিকে নৌ-পুলিশের ইনচার্জ তৌহিদুর রহমান বলেন, খবর পেয়ে নৌ-পুলিশ নদীতে ভাসমান অবস্থায় এক তরুনের  মরদেহ উদ্ধার করে। খোঁজ নিয়ে জানা যায় সে শিবগঞ্জ উপজেলার রফিকুল ইসলামের ছেলে। গত ১৩ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। ওই দিন পড়াশোনা নিয়ে তাকে বকাবকি করেছিলেন পরিবারের সদস্যরা। পওে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি পরিবার। আজ তার মরদেহ উদ্ধার করা হলো।

তিনি আরও বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তাই প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই মৃত্যু হয়েছে শাহরিয়ারের। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status