ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোস্ট গার্ডের অভিযানে মিয়ানমারগামী বিপুল খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ আটক ২২
রফিক মাহমুদ, উখিয়া
প্রকাশ: Thursday, 13 November, 2025, 7:28 PM

কোস্ট গার্ডের অভিযানে মিয়ানমারগামী বিপুল খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ আটক ২২

কোস্ট গার্ডের অভিযানে মিয়ানমারগামী বিপুল খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ আটক ২২

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারগামী বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) শাকিব মেহবুব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—একটি চক্র বাংলাদেশি পণ্য মিয়ানমারে পাচারের বিনিময়ে ইয়াবা, মদসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য দেশে আনতে যাচ্ছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে কোস্ট গার্ডের জাহাজ জয় বাংলা সেন্টমার্টিন ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিমে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক দুটি ফিশিং ট্রলার তল্লাশি করে প্রায় ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৬০০ বস্তা মটর ডাল ও ৬৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এসময় পাচার কাজে জড়িত ২২ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, “দেশের উপকূলীয় সীমান্তে চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।”

আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে  সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেআইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status