|
সুন্দরবন থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ আটক ১
মনির হোসেন, মোংলা
|
![]() সুন্দরবন থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ আটক ১ আটক মানব পাচারকারীর নাম মামুন কয়াল। তিনি ভারত থেকে মাদক এবং বিভিন্ন ধরনের অস্ত্র চোরাচালানের সাথে জড়িত। ১১ নভেম্বর মঙ্গলবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান। তিনি বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ নভেম্বর মঙ্গলবার রাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী এর একটি আভিযানিক দল কৈখালীর ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী বনের ভিতর পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে ০১ টি একনলা বন্দুকসহ দুর্ধর্ষ সন্ত্রাসী, মানব পাচারকারী এবং ভারত থেকে অস্ত্র ও মাদক চোরাচালানকারী মামুন কয়ালকে আটক করে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৈখালীর শ্যামনগর থানাধীন বয়াসিং সংলগ্ন একটি খালের পাশে পুতে রাখা ১ টি বিদেশী ৯ এমএম পিস্তল, ০১ টি ওয়ান শুটার গান এবং ০৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও বিজিবির সহায়তা নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, সুন্দরবন উপকূলীয় এলাকায় মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে কোস্টগার্ড নিয়মিত অভিযান চালিয়ে যাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
