|
আলফাডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে ধরিয়ে দিলেন মা ও বড় ভাই, অত:পর
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে ধরিয়ে দিলেন মা ও বড় ভাই, অত:পর মঙ্গলবার (২৮ অক্টোবর ) বেলা ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রায়হানূর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মো. রফিকুল আলম (৩০) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বেলবনা গ্রামের মৃত আজিজার মোল্যার ছেলে। এ বিষয়ে দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলামের বড় ভাই সৈনিক ডিফেন্সে চাকুরী রত মো: রবিউল ইসলাম বলেন, রফিকুল ইসলাম আমার ছোট ভাই, সে দীর্ঘদিন যাবৎ মাদক সেবক করে আমাদের পরিবার ও সংসার ধ্বংস করে দিয়েছে,তাকে ভাল করার জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ, পূর্বে ও তাকে একাধিক বার থানা পুলিশে দিয়েছি কিন্তু কোন প্রকারে সংশোধন না হওয়ায় বাধ্য হয়ে মাকে নিয়ে এসিল্যান্ড অফিসে এনে এসিল্যান্ড মহোদয়ের নিকট বিস্তারিত জানালে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। রবিউল ইসলাম আরও বলেন, সে মাদকে এতোই আসক্ত যে, মাদকের টাকা যোগাড় করতে সংসারের মালামাল, জমিজাতি, গাছগাছালি বিক্রি শেষে একমাত্র উপার্জনের মাধ্যম ইজিবাইক যেটি আমি তাকে কিনে দিয়েছিলাম সেটিও আজ বিক্রি করার সংবাদ পেয়ে মা ও আমি মিলেমিশেই পরিস্থিতির স্বীকারে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া সামনে আমাদের কোনও পথ ছিল না। ভ্রাম্যমাণ আদালত শেষে সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. রাহান রহমান বলেন,মাদক একটি সামাজিক ব্যাধি, যা পরিবার ও সমাজ দুটোকেই ধ্বংস করে দেয়। সরকার মাদকবিরোধী জিরো টলারেন্সের অঙ্গিকারে কঠোর অবস্থানে রয়েছেন। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন,যে কেউ মাদক অপরাধে জড়িত হলে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। প্রশাসনের এই কার্যক্রমে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও প্রশংসার সুর ছড়িয়ে পড়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
