ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেট্রোরেল স্টেশনে ঢুকলেই ১০০ টাকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 22 October, 2025, 3:36 PM

মেট্রোরেল স্টেশনে ঢুকলেই ১০০ টাকা

মেট্রোরেল স্টেশনে ঢুকলেই ১০০ টাকা

রাজধানীতে মেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বের হয়ে আসলেও গুনতে হবে ১০০ টাকা।

এই নিয়ম চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড- ডিএমটিসিএল। ঢাকার বিভিন্ন স্টেশনে এ সংক্রান্ত নোটিশ টানানো হয়েছে।

বুধবার ঢাকার কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনে গিয়ে দেখা গেছে, স্টেশনের প্রবেশপথের কাছেই এ ধরনের নোটিশ দেওয়া হয়েছে।

ডিএমটিসিএলের ওই নোটিশে বলা হয়েছে, “সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে—ডিএমটিসিএল কর্তৃপক্ষ।”

এতদিন কোনো যাত্রী কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হত না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।

এ বিষয়ে জানাতে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status