|
তিন ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন সাকিব
নতুন সময় ডেস্ক
|
![]() তিন ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন সাকিব জানা গেছে, আবুধাবি টি-১০ লিগের নতুন মৌসুমে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব। সেখানে তিনি সতীর্থ হিসেবে পাবেন জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথিউজদের। সাকিবদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন টাইগারদের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। আগামী ১৮ নভেম্বর থেকে চলবে এই টুর্নামেন্ট। গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএতেও খেলা নিশ্চিত করেছেন সাকিব। ছয় দলের টুর্নামেন্টে হিউস্টন রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন তারকা এই অলরাউন্ডার। আগামী ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই লিগ। তারকা ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ আমির, আন্দ্রে ফ্লেচার, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল, ইমরান তাহিররা খেলবেন এই ফ্র্যাঞ্চাইজি লিগে। এ ছাড়াও ভারতের শ্রীনগরে ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব। এক ভিডিও বার্তায় সাকিব নিজেই এই লিগে খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন। আগামী ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত শ্রীনগরের বকশী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। শন মার্শ, ইউনিভার্স বস খ্যাত ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইলরা খেলবেন এই লিগে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
