ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
রাকিবকে নিয়ে গুঞ্জনের মাঝে ভক্তদের সুখবর দিলেন মাহি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 October, 2025, 10:20 AM

রাকিবকে নিয়ে গুঞ্জনের মাঝে ভক্তদের সুখবর দিলেন মাহি

রাকিবকে নিয়ে গুঞ্জনের মাঝে ভক্তদের সুখবর দিলেন মাহি

দীর্ঘদিন ধরেই স্বামী রাকিব সরকারের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির সম্পর্ক নিয়ে বিনোদন জগতে নানা গুঞ্জন চলছিল। বছর দেড়েক আগে নিজেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন এই নায়িকা। সেই ঘোষণার পর থেকে স্বামী রাকিব সরকারের সঙ্গে মাহিকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

সম্প্রতি ব্যক্তিগত জীবনের সেই জল্পনার অবসান ঘটিয়েছেন মাহি। নিজের ফেসবুক হ্যান্ডেলে স্বামী রাকিব এবং তাদের একমাত্র সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করে ভক্তদের নতুন বার্তা দিয়েছেন এই আলোচিত তারকা।

এদিকে, ব্যক্তিগত জীবনের এই পটপরিবর্তনের ঠিক পরপরই ভক্তদের জন্য নতুন সিনেমার সুখবর নিয়ে হাজির হলেন মাহি। সৈকত নাসির পরিচালিত নতুন সিনেমা ‘অন্তর্যামী’ দিয়ে দর্শকদের সামনে ভিন্ন আঙ্গিকে ধরা দিতে চলেছেন তিনি। মাহি স্পষ্ট জানিয়েছেন, এই সিনেমাটি তার সুপারহিট সিনেমা 'অগ্নি-২'-এর পরের গল্প হলেও এটি কোনোভাবেই 'অগ্নি' নয়।

নায়িকার কথায়, 'অগ্নি' ছিল শুধু প্রতিশোধের গল্প। আর 'অন্তর্যামী' হলো একটি 'সারভাইভাল স্টোরি' বা জীবন সংগ্রামে টিকে থাকার গল্প ।
রাকিবকে নিয়ে গুঞ্জনের মাঝে ভক্তদের সুখবর দিলেন মাহি

রাকিবকে নিয়ে গুঞ্জনের মাঝে ভক্তদের সুখবর দিলেন মাহি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status