ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
গুলশানে গারো কিশোরী ধর্ষণের অভিযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 14 February, 2019, 11:14 AM

গুলশানে গারো কিশোরী ধর্ষণের অভিযোগ

গুলশানে গারো কিশোরী ধর্ষণের অভিযোগ

রাজধানীর গুলশানে গারো সম্প্রদায়ের ১৬ বছর বয়সী এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তাকে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাড়ি শেরপুর জেলায়। গত মাসে গারো সম্প্রদায়ের ওই কিশোরী গৃহকর্মী হিসেবে ঢাকায় আসে। শেরপুরের এক নারীর মাধ্যমে ঢাকায় কাজের সুযোগ হয়। বাসায় একা পেয়ে বুধবার সকালে গৃহকর্তা ইউসুফ (৪৫) তাকে ধর্ষণ করেন।

ইউসুফ গুলশানের কালাচাঁদপুরে একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। তিনি ও তার স্ত্রী টেইলার্সে সেলাই করেন। তিনি আরও জানান, জ্ঞান ফেরার পরে তার বোন জানিয়েছিলেন- ‘এদিন সকালে ইউসুফের স্ত্রী কাজে বেরিয়ে যান। এরপর ইউসুফ ওই তাকে ধর্ষণ করেন।’
গুলশান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এক গারো কিশোরী ধর্ষণের শিকার হয়েছে, এমন তথ্য আমরা জানতে পেরেছি। পুলিশ তদন্ত শুরু করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status