ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
স্মার্টফোনে ক্ষতিকর রেডিয়েশন শীর্ষে শাওমি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 11 February, 2019, 5:03 PM
সর্বশেষ আপডেট: Friday, 8 March, 2019, 4:44 PM

স্মার্টফোনে ক্ষতিকর রেডিয়েশন শীর্ষে শাওমি

স্মার্টফোনে ক্ষতিকর রেডিয়েশন শীর্ষে শাওমি

যে কোন স্মার্টফোন থেকে কম বেশি তড়িৎ চুম্বকীয় বিকিরণ হয়। যা মানবদেহের জন্য ক্ষতিকারক।কোন স্মার্টফোন থেকে কত তড়িৎ চুম্বকীয় বিকিরণ হয় সম্প্রতি সেই তালিকা সামনে এসেছে। এই তালিকায় সবার উপরে রয়েছে শাওমি এমআই এ ১।

আন্তর্জাতিক গণমাধ্যমে গ্যাজেটস ৩৬০ থেকে জানা যায়, সব থেকে বেশি তড়িৎ চুম্বকীয় বিকিরণ হয় এমন ১৬ টি স্মার্টফোনের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় উপরের দিকে রয়েছে একাধিক শাওমি ও ওয়ানপ্লাস স্মার্টফোন। উল্লেখযোগ্যভাবে এই তালিকা কোন স্যামসাং ফোন দেখা যায়নি।

স্মার্টফোনে ক্ষতিকর রেডিয়েশন শীর্ষে শাওমি

স্মার্টফোনে ক্ষতিকর রেডিয়েশন শীর্ষে শাওমি

স্টাটিস্টা-র পোস্ট করা এই তালিকায় এক নম্বরে রয়েছে শাওমি এমআই এ ১। এই ফোন ব্যবহারে প্রতি কিলোগ্রামে ১.৭৪ ওয়াট বিকিরণ শোষণ করে। এই তালিকায় দুই নম্বরে রয়েছেন ওয়ানপ্লাস ফাইভ টি।

এই ফোনের বিকিরণ শোষণের পরিমাণ ১.৬৮ ওয়াট প্রতি কিলোগ্রাম। তালিকায় তিন ও চার নম্বরে রয়েছে মি ম্যাক্স ৩ আর ওয়ানপ্লাস ৬ টি। এই দুটি ফোনের বিকিরণ শোষণের পরিমাণ যথাক্রমে ১.৫৮ ও ১.৫৫ ওয়াট প্রতি কিলোগ্রাম।

প্রকাশিত তালিকায় শাওমি ও ওয়ানপ্লাস ছাড়াও জায়গা করে নিয়েছে এইচটিসি, গুগল, অ্যাপল, সনি, জেটিই এর মতো জনপ্রিয় স্মার্ট ফোন প্রস্তুতকারী কোম্পানিগুলি। তবে উল্লেখযোগ্যভাবে বিকিরণ এর দিক থেকে প্রথম ১৬ টি স্মার্টফোনের তালিকা একটিও স্যামসাং স্মার্টফোন দেখা যায়নি। স্যামসাং এর সমথেকে বেশি বিকিরণ দেখা গিয়েছে গ্যালাক্সি নোট ৮ স্মার্টফোনে। স্যামসাং গ্যালাক্সি নোট ৮ ফোনে বিকিরণের পরিমাণ ০.১৭ ওয়াট প্রতি কিলোগ্রাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status