ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ভালোবাসা দিবসে আসছে ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া?’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 11 February, 2019, 4:16 PM
সর্বশেষ আপডেট: Monday, 11 February, 2019, 4:19 PM

ভালোবাসা দিবসে আসছে ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া?’

ভালোবাসা দিবসে আসছে ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া?’

১৪ ফেব্রয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বই মেলায় প্রকাশিত হতে যাচ্ছে রাহিতুল ইসলামের তৃতীয় উপন্যাস ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’।

কুমিলা মফস্বল শহরের সাধারণ এক মেয়েকে নিয়ে এই গল্প।

উচ্চমাধ্যমিক পাশ করার পর বিয়ে হয়ে যায় নাদিয়ার। শশুর বাড়িতে গিয়ে সে মুখোমুখি হয় দারুণ প্রতিকূল এক পরিস্থিতির। কিন্তু এসবে দমে যায় না নাদিয়া। নিজের মতো করেই পরিকল্পনা সাজায়। তার স্বাবলম্বি হওয়ার গল্প নিয়েই লেখা হয়েছে এ উপন্যাসটি। সফলতা পথ সহজ নয়। নাদিয়াকে নানা বিরূপ পরিস্থিতিতে পড়তে হয়। ঘরে ও বাইরের সেসব বাধা কীভাবে কাটিয়ে ওঠে নাদিয়া? নাদিয়ার মতো মেয়েরা সুযোগ পেলে অনেক কিছু করতে পারে।

উপন্যাসে তাই দেখানোর চেষ্টা করা হয়েছে। আবহমান বাঙালি নারীর বৈশিষ্টে এ উপন্যাসের প্রধান চরিত্র নাদিয়া উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত কী ঘটতে যাচ্ছে নাদিয়ার জীবনে? সাধারণ একজন অল্প বয়সী নারী ফ্রিল্যান্সিং পেশা বেছে নেওয়ার পর কীভাবে অসাধারণ হয়ে ওঠে, এটা তারই গল্প। জীবনযুদ্ধে হার মানতে না চাওয়া এক প্রবল নারীর নাম নাদিয়া। নাদিয়া এক অনুপ্রেরণার নাম।

বইটি প্রসঙ্গে রাহিতুল ইসলাম বলেন, ‘আমার প্রথম বই বিষণ্ন কাঁটাতার ২০১৪ সালে ভালোবাসা দিবসে প্রকাশ হয়েছে। দিত্বীয় বই আউটসোর্সি ও ভালোবাসার গল্প ২০১৮ সালের অক্টোবারে এবং তৃতীয় উপন্যাস ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’ বের হচ্ছে ১৪ ফেব্রয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। নাদিয়ার গল্পটি আমাকে কাঁদিয়েছে। আপনাদেরকেও কাঁদাবে। আমি ধন্যবাদ জানাবো ব্যাবিলন রিসোর্সেস লিমিটেডকে। যারা আমাকে বইটি লেখার সময় কিছু তথ্য দিয়ে সাহায্য করেছে।

তথ্যপ্রযুক্তি খাতে সরকারের এমন লার্নিং অ্যান্ড আর্নিং ট্রেনিংয়ের উদ্যোগের কারণেই নাদিয়ার মত কিছু মেয়েরা সমাজে মাথা উচু করে বাঁচার স্বপ্ন দেখে।’ রাহিতুল ইসলাম আরও বলেন, ‘ইতিমধ্যে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে।

ভালোবাসা দিবসে বইটি সবাই হাতে পাবে। রকমারি ডটকম, বইবাজার ডটকম ও প্রথমা ডটকমে বইটি প্রি-অর্ডার দেওয়া যাবে। উপন্যাসটি বের করছে অদম্য প্রকাশনী। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। দাম ২০০ টাকা। উপন্যাসটি ইতিবাচক মনোভাবের চমৎকার উদাহরণ হতে পারে। অনলাইনের পাশাপাশি বই অর্ডার করা যাবে এসএমএসেও। এ জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে boi লিখে এসএমএস করতে হবে ২২২২১ নম্বরে।

বিস্তারিত জানতে ফোন করা যাবে ০১৯৮৮৩৩৭৭৩৩ এই নম্বরে। অথবা ভিজিট করতে পারেন https://www.prothoma.com/book/775-kemon_ache_freelancer_nadia.html এই ঠিকানায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status