ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
‘ধর্ম যার যার, উৎসব সবার’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 10 February, 2019, 3:32 PM

‘ধর্ম যার যার, উৎসব সবার’

‘ধর্ম যার যার, উৎসব সবার’

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আমি মনে করি,ধর্ম যার যার, উৎসব সবার।
রোববার (১০ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্ট বার ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে 'সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বাণী অর্চনা উদযাপন পরিষদ' এর আয়োজনে সরস্বতী পূজা 'বাণী অর্চনা'র অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে সৈয়দ মাহমুদ হোসেন বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই অনুষ্ঠান অনেক আগে থেকেই পালন হয়ে আসছে। আমি প্রায় প্রত্যেকবারই এ অনুষ্ঠানে এসেছি। ভবিষ্যতেও আসব। আশা করবো, এ অনুষ্ঠান আরও জাঁকজমকপূর্ণ হবে।সবার মঙ্গল কামনা করছি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সব সময় ধর্মীয় গোঁড়ামির উর্ধ্বে থাকে। আমরা মনে করি এই বাংলাদেশ সকলের। এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সকলের। তাই এই দিনটিকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করি।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার বক্তব্যে বলেন, আজ সবাই বাণী অর্চনার এ আনন্দে মেতে উঠুক।আমরা যে যেই ধর্মই পালন করি না কেন এই উৎসবে সবাই সংযুক্ত হয়ে একাকার হই সে কামনা করছি।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা চাই সুপ্রিম কোর্ট সকল চিন্তার আধার হোক। আমাদের সবার চিন্তার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা এখানে লালন করা হোক।

পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ষষ্ঠী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, শশাংক শেখর সরকার, বিচারপতি মোয়াজ্জেম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি ওবায়দুল হাসান, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, পি সি গুহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status