|
ছাত্রীদের হলে ছাত্রদলের ভিপি প্রার্থী, ৩ ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ছাত্রীদের হলে ছাত্রদলের ভিপি প্রার্থী, ৩ ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ এ সময় ছাত্রদলের প্রার্থী শেখ সাদী হাসান অভিযোগ করেন, প্রশাসন একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের প্রার্থীকে সুবিধা দিচ্ছে এবং অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। অন্যদিকে, সকালে মীর মশাররফ হল কেন্দ্রে ভোট দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোটারের চেয়ে বেশি ব্যালট পেপার পাঠানোর অভিযোগ তোলেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব। সেইসঙ্গে সাধারণ শিক্ষার্থীদের আস্থার ওপর ভরসা রেখে জয়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে, সকাল ১০টায় মীর মশাররফ হোসেন হলে ভোট প্রদান করেন শেখ সাদী হাসান ও আরিফ উল্লাহ আদিব। সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ব্যালট বাক্স, পেপার ও অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেওয়া হয় এবং পোলিং এজেন্টরা দায়িত্ব নিয়ে কেন্দ্রগুলো প্রস্তুত করেন। ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে। এবারে জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। এ নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
