ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামের রাজদ্বীপ জাতীয় নৃত্য প্রতিযোগিতা চ্যাম্পিয়ন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 7 September, 2025, 6:31 PM

কুড়িগ্রামের রাজদ্বীপ জাতীয় নৃত্য প্রতিযোগিতা চ্যাম্পিয়ন

কুড়িগ্রামের রাজদ্বীপ জাতীয় নৃত্য প্রতিযোগিতা চ্যাম্পিয়ন

নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যময় আয়োজিত “জাতীয় নৃত্য প্রতিযোগিতা সেরার সেরা চ্যাম্পিয়ন/২০২৫ একক সাধারণ নৃত্যে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করেছে কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান রাজদ্বীপ প্রসাদ উৎসর্গ (৯)। 
রাজদ্বীপ ভূরুঙ্গামারী উপজেলার গোপাল চন্দ্র প্রসাদ ও শিউলি রানী দাশ দম্পতির পুত্র। সে ভূরুঙ্গামারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর বাংলা ভার্সনের ছাত্র।

বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে গত ১ ও ২ সেপ্টেম্বর (সোম ও মঙ্গলবার) নৃত্যময়ের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক-গ্রুপে (৪–১১ বছর): একক ও দলীয় লোকনৃত্য, একক সাধারণ নৃত্য ও দলীয় দেশাত্মবোধক নৃত্য।
খ-গ্রুপে (১২–১৬ বছর): একক ও দলীয় লোকনৃত্য, একক সাধারণ নৃত্য ও দলীয় দেশাত্মবোধক নৃত্য।
গ-গ্রুপে (১৭–২৫ বছর): একক ও দলীয় লোকনৃত্য, একক সাধারণ নৃত্য ও দলীয় দেশাত্মবোধক নৃত্য।

রাজদ্বীপের বড় ভাই দেবরাজ প্রসাদ রোহিত (১৩)-ও একই প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। সে দলীয় সাধারণ নৃত্যে ২য় এবং দলীয় লোকনৃত্যে ৪র্থ স্থান লাভ করেছে।

সন্তানদের এ অর্জনে গর্বিত অভিভাবক গোপাল চন্দ্র প্রসাদ ও শিউলি রানী দাশ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সঙ্গে রাজদ্বীপ ও দেবরাজের ভবিষ্যৎ সাফল্যের জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

আগামী ১৫ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিজয়ীদের হাতে স্বর্ণপদক ও পুরস্কার তুলে দেওয়া হবে। এ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status