ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
৮ মিনিটে শেষ হয়ে গেল ১ লাখ ফোন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 January, 2019, 4:57 PM

৮ মিনিটে শেষ হয়ে গেল ১ লাখ ফোন!

৮ মিনিটে শেষ হয়ে গেল ১ লাখ ফোন!

চলতি মাসে চিনে লঞ্চ হয়েছে রেডমি নোট ৭। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট, ৪৮মেগাপিক্সেলের ক্যামেরা আর ৪ হাজার এমএএইচ ব্যাটারি নিয়ে শিরোনামে এসেছিল এই ফোন। লঞ্চের সময় এই ফোনকে শক্তিশালী বলে আখ্যা দিয়েছিল শাওমি। এবার রেডমি নোট ৭ ফোনের শক্তি পরীক্ষায় একের পর এক ভিডিও সামনে আসতে শুরু করল।

মঙ্গলবার বিশেষ ছাড়ে অনলাইনে রেডমি নোট ৭ কেনার সুযোগ দেয়া হয় চীনের ক্রেতাদেরকে। মাত্র ৮ মিনিট ৩৬ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হওয়া এই ফ্ল্যাশ সেলে বিক্রি হয় ১ লাখ ফোন।

উৎপাদনকারী কোম্পানি শাওমির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি জানুয়ারিতেই রেডমি নোট ৭ ফোনটির ১০ লাখ ইউনিট বিক্রি হবে বলে আশা করছে তারা।

প্রতিষ্ঠানের প্রোডাক্ট ডিরেক্টর ওয়াং টেং টমাস বলেন, জানুয়ারিতে ১০ লাখ ডিভাইস বিক্রি করার মতো স্টক আছে তাদের। এই পরিমাণ ডিভাইস বিক্রি করা মোটেও কঠিন হবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status