ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
হুয়াওয়ে কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণার মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 January, 2019, 1:21 PM

হুয়াওয়ে কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণার মামলা

হুয়াওয়ে কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণার মামলা

চীনের মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং এর প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝুর বিরুদ্ধে প্রতারণাসহ বেশ কয়েকটি অভিযোগে মামলা করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ হুয়াওয়ে ও মেং ওয়ানঝুর বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগ এনে মামলাগুলো করেছে।

ব্যাংক ও টেলিযোগাযোগ প্রতারণা, বিচারে বাধা, প্রযুক্তি চুরি ইত্যাদি অভিযোগ আনা হয় । খবর বিবিসির।

হংকং থেকে মেক্সিকো যাওয়ার পথে ভ্যাংকুভার বিমানবন্দরে যাত্রাবিরতির সময় কানাডা গত বছরের ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের অনুরোধে ওয়ানঝুকে গ্রেফতার করে।

ওয়ানঝুর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে ব্যবসা করার অভিযোগ যুক্তরাষ্ট্রের। তবে ওয়ানঝু ওই অভিযোগ অস্বীকার করে আসছেন। এ ব্যাপারে হুয়াওয়ের অবস্থানও একই।

গ্রেফতারের পর গত মাসেই জামিনে মুক্তি পান ওয়ানঝু। কানাডায় কড়া নজরদারির মধ্যে আছেন তিনি। আগামী ৬ ফেব্রুয়ারি ওয়ানঝুকে ফের ভ্যাংকুভারের আদালতে তোলা হবে।
ওয়ানঝুকে গ্রেফতারের জেরে চীনের সঙ্গে কানাডা ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েন চলছে। তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হলে এ সম্পর্ক আরও তিক্ত হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status