ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
লক্ষ্মীপুরে ট্রাফিক পরিদর্শকের বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 January, 2019, 2:04 PM

লক্ষ্মীপুরে ট্রাফিক পরিদর্শকের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে ট্রাফিক পরিদর্শকের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে ট্রাফিক পরিদর্শক (টিআই) আবদুল্লাহ আল মামুনের (মামুন আল-আমিন) বিরুদ্ধে টাকা দাবি ও এক আইনজীবী সহকারীকে মারধরের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবী সহকারী ইউসুফ আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবী আবদুল্লাহ আল মাসুদ বিপু জানান, আদালতের বিচারক মুনছুর আহমেদ বিষয়টি আমলে নিয়েছেন। ৩১ মার্চের মধ্যে এ ঘটনায় জুডিশিয়ালী তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

আদালতে ২৮ জানুয়ারি সকল স্বাক্ষীকে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বাদী ইউসুফ কমলনগর উপজেলার চরকালকিনি গ্রামের মৃত ছায়েদুল হকের ছেলে ও জেলা জজ আদালতের আইনজীবী আবদুল্লাহ আল মাসুদ বিপুর সহকারী।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি বিকেলে আইনজীবী সহকারী ইউসুফ লক্ষ্মীপুর জজ আদালত থেকে বাড়ির উদ্দেশ্যে বের হন। শহরের ঝুমুর এলাকায় ট্রাফিক বক্সের সামনে পৌঁছলে তার সম্পর্কীয় ব্যাটারি চালিত অটোরিকশা চালক মো. শাহিনকে কাঁদতে দেখেন। এসময় তিনি ছুটে এসে ইউসুফকে জড়িয়ে ধরে ট্রাফিক পুলিশের হাতে জব্দ হওয়া অটোরিকশাটি ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলেন। তার কথামত ট্রাফিক বক্সে গিয়ে টিআই মামুনের কাছে অটোরিকশাটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন ইউসুফ। তিনি ক্ষিপ্ত হয়ে কিছু বুঝে উঠার আগেই ইউসুফকে ঘুষি ও বুট দিয়ে লাথি মারতে শুরু করে। একপর্যায়ে তাকে ট্রাফিক বক্সের বাইরে নিয়ে ঘুষি ও লাথি মেরে আহত করে সড়কে ফেলে রাখে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে এ ঘটনায় মামলা দায়ের না করতে ইউসুফকে হুমকি ধমকি দেওয়া হয়। এছাড়া ওই অটোরিকশাটি ছেড়ে দিতে চালক শাহিনের কাছ থেকে টিআই মামুন ২ হাজার টাকা দাবি করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে ট্রাফিক পরিদর্শক (টিআই) মামুন আল-আমিন বলেন, টাকা দাবি ও মারধরের ঘটনাটি সত্য নয়। এটি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। চাকরি ক্ষেত্রে আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এ মামলা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status