|
পাকিস্তানকে ধবলধোলাইয়ের লক্ষ্যে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
|
![]() পাকিস্তানকে ধবলধোলাইয়ের লক্ষ্যে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ চলতি সিরিজে এরই মধ্যে দুটি রেকর্ড করে ফেলেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ (একাধিক ম্যাচ হিসেবে) জিতেছে তারা, যাি নিশ্চিত হয়েছে আগের ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৮ রানের জয়ে। এছাড়া প্রথমবারের মতো এক টানা চারটি টি-টোয়েন্টি জেতার রেকর্ডও করেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি জিতে ঘরের মাঠে এসে পাকিস্তানের সঙ্গেও সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেছে লিটন দাসের দল। আজকের ম্যাচ জিততে পারলে নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন আরও একটি অধ্যায় যুক্ত করবে বাংলাদেশ। দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে প্রথমবারের মতো ধবলধোলাই করতে পারবে লাল-সবুজ বাহিনী। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
