ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
তেঁতুলিয়ায় আরডিআরএস সমৃদ্ধি কর্মসূচির উপজেলা দিবস ও উন্নয়ন মেলা উদযাপন
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Thursday, 26 June, 2025, 2:10 PM

তেঁতুলিয়ায় আরডিআরএস  সমৃদ্ধি কর্মসূচির  উপজেলা দিবস ও উন্নয়ন মেলা উদযাপন

তেঁতুলিয়ায় আরডিআরএস সমৃদ্ধি কর্মসূচির উপজেলা দিবস ও উন্নয়ন মেলা উদযাপন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা দিবস ও উন্নয়ন মেলায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আরডিআরএস এর সমৃদ্ধি কর্মসূচি মাধ্যমে শিক্ষা সহায়তা কেন্দ্রের শিশু ও কিশোর-কিশোরী, যুব ও প্রবীণদের নিয়ে এ সমৃদ্ধি কর্মসূচির কার্যক্রমের সাথে যারা যুক্ত ও বিশিষ্ঠ ব্যক্তিবর্গের এই সম্মাননা স্মারক প্রদান করেছে।

গত বুধবার (২৫ জুন) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত আরডিআর এসের বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর সহযোগিতায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ১২ টি ইভেন্ট এ ১৪০টি পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে প্রায় ১৭০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নাচ, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন আয়োজনে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকেল বেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মো: লুৎফর রহমান, আরডিআরএস বাংলাদেশ, রংপুর, টিম লিডার বিদ্যুৎ কুমার সাহা, ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: তারেক হোসেন, কর্মসূচি সমন্বয়কারী মিঠু চন্দ্র সরকার, সহকারী কর্মসূচি সমন্বয়কারী রাশেদুজ্জামান, স্বাস্থ্য সহকারী মুন্নি আকতার বৃষ্টি । এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং তাদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। কিশোর-কিশোরীদের চিন্তার বিকাশ ও তাদের অগ্রসরতাকে সফল করার জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠনগুলোকে এগিয়ে আসতে হবে। এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমরা এ কর্মসূচিকে ধন্যবাদ জানাই। 

আমরা মনে করি, কিশোর-কিশোরীদের জীবনমানের উন্নয়নে এ ধরনের মেলার আয়োজন বেশি বেশি করে করা উচিত। কৈশোরকালে মানবজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময় কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। 

কিন্তু সঠিক জ্ঞানের অভাবে তাদের প্রয়োজন জীবনদক্ষতা বৃদ্ধির ওপর প্রশিক্ষণ। বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক, লিঙ্গবৈষম্য, নারীর প্রতি সহিংসতা ও স্বাস্থ্য ঝুঁকিতে আছে ইত্যাদি সমাজের নেতিবাচক বিষয়গুলো প্রতিরোধে দক্ষতা বৃদ্ধির শিক্ষা দেওয়া হয় এ ধরনের উদ্যোগকে জীবনমান উন্নয়নে বড় ভূমিকা পালন করছে। তাই পুরো দেশকে সুস্বাস্থ্যের অধিকারী দেখতে হলে সংশ্লিষ্টদের এ ব্যাপারে আরও তৎপর হতে হবে। 

উল্লেখ্য, বরাবরই ‘সমৃদ্ধি কর্মসূচির আওতায় সব বয়সী মানুষদের বিনোদন মুখী করতে এবং কিশোর-কিশোরীদেরকে নিয়ে “কৈশোর মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান” উৎসব মুখর পরিবেশে এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status