|
প্রতারক চক্রের চায়না নাগরিকসহ ৫ সদস্য জিএমপি গোয়েন্দা পুলিশের জালে
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() প্রতারক চক্রের চায়না নাগরিকসহ ৫ সদস্য জিএমপি গোয়েন্দা পুলিশের জালে সোমবার (২৩জুন) মধ্য রাতে জিএমপি ক্রাইম মনিটরিং অভিযান পরিচালনাকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরের ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকা হতে চায়না নাগরিক-সহ ৫ জন প্রতারক কে গ্রেফতার করে পুলিশ। এ সময় প্রতারনার কাজে ব্যবহৃত ০৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। মঙ্গলবার (২৪জুন) বিকেলে জিএমপি হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া এস এম শফিকুল ইসলাম। এ সময় পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জিএমপি থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়াও আন্ত ডাকাত দলের ৭সদস্যকে গ্রেফতার করছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
