ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
বেগমগঞ্জে সিএনজিকে বাসের ধাক্কা, নারীসহসহ নিহত ৪
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 January, 2019, 8:27 PM

বেগমগঞ্জে সিএনজিকে বাসের ধাক্কা, নারীসহসহ নিহত ৪

বেগমগঞ্জে সিএনজিকে বাসের ধাক্কা, নারীসহসহ নিহত ৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এইচএসসির এক পরীক্ষার্থীসহ দুজন আহত হয়েছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে চৌমুহনী-সোনাইমুড়ী সড়কে উপজেলার মিরওয়ারিশপুর এলাকার রাশেদিয়া মাদ্রাসার সামনে হিমাচল পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই নারীর নাম জানা গেছে। তারা হলেন লাভলী আক্তার ও নুর জাহান। অন্যদের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল সার্ভিসের যাত্রীবাহী একটি বাস সোনাইমুড়ি থেকে চৌমুহনীর উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হয়।

এছাড়া গুরুতর আহত অবস্থায় আরও ৫ জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহত শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসাইন মোল্লা সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চারজন নিহতের কথা নিশ্চিত করে জানান, নিহত ও আহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status