ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
নোয়াখালীতে অটোরিকশায় বাসের ধাক্কা, দুই নারীসহ নিহত ৪
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 January, 2019, 4:58 PM

নোয়াখালীতে অটোরিকশায় বাসের ধাক্কা, দুই নারীসহ নিহত ৪

নোয়াখালীতে অটোরিকশায় বাসের ধাক্কা, দুই নারীসহ নিহত ৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর এলাকায় হিমাচল সার্ভিসের যাত্রীবাহী একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুইজন।

সোমবার দুপুর আড়াইটার দিকে সোনাইমুড়ি-চৌমুহনী সড়কের মিরওয়ারিশপুর এলাকার রাশেদিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল সার্ভিসের যাত্রীবাহী একটি দ্রুতগামি বাস সোনাইমুড়ি থেকে চৌমুহনীর উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে এক নারী নিহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরও পাঁচজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ও আহতদের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status